দুই-একদিনের মধ্যে কমবে গ্যাসের চলমান সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ঢাকা এবং চট্রগ্রামে গ্যাসের যে সংকট রয়েছে আমরা আশা করছি আগামী দুই-একদিনের মধ্যেই তা কমে অনেক ভালো অবস্থায় আসবে৷ এটা আমাদের জন্য একটি সুখবর৷

রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷

প্রতিমন্ত্রী বলেন, শীতের সময় গ্যাসের সংকট এমনিতেও থাকে৷ দেশের প্রায় ৭৫ শতাংশ গ্রাহক এলপিজি ব্যবহার করে৷ বাসা-বাড়িতে চুলায় গ্যাসের সংযোগ খুব অল্প৷ চুলায় গ্যাস ব্যবহার করে ঢাকা এবং এর আশেপাশের কিছু অংশ, ময়মনসিংহ এবং চিটাগং এর কিছু অংশ৷ আমাদের সব গ্রাহকদের মিটারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি৷ ইতিমধ্যে সারে চার লাখ গ্যাস মিটার লেগে গেছে৷ আমাদের টার্গেট হচ্ছে আগামী তিন বছরের মাথায় সব জায়গায় গ্যাসের মিটার চালু করা৷ আমরা বহুদিন যাবৎ চেষ্টা করছিলাম গ্যাস মিটার স্থাপন করতে৷ কিন্তু পর্যাপ্ত অর্থের জন্য সেটি করতে দেরি হয়েছে৷ সে সমস্যার এখন সমাধান হয়েছে৷ আমাদেরকে বিশ্বব্যাংক, এডিবি এবং জাপানের একটি প্রতিষ্ঠান ফাইনান্স করছে৷ ইতিমধ্যে জালালাবাদে ৫০ হাজার মিটার, কর্ণফুলিতে আড়াই লাখ মিটার এবং ঢাকায় সাড়ে ৪ লাখ মিটার লাগানোর কাজ চলছে৷ যারা যেভাবে গ্যাস পাবেন সেভাবেই এটা নিতে হবে৷ বিস্তৃর্ণ এলাকায় আমরা প্রায় সাড়ে সাত লাখ গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদ করেছি৷ তারপরেও আবার নতুন করে অবৈধ লাইন চালু হচ্ছে৷ এর ফলেই একটা বিরাট এলাকায় গ্যাস প্রাপ্তিতে সমস্যা দেখা দিচ্ছে৷ আমি গ্রাহকদের বলবো একটু ধৈর্য্য ধরুন৷ আমরা জানি সাময়িক সমস্যা হচ্ছে৷ আমরা চাচ্ছি এলপিজির পরিধিটা আরও বাড়াতে৷

প্রতিমন্ত্রী বলেন, এলপিজি এখন বাসা বাড়ি এবং গাড়িতেও ব্যবহার হচ্ছে৷ অনেকেইনের দাম কম বেশি নিয়ে কথা বলেন৷ আমরা একটি মানদণ্ড ধরে দাম নির্ধারনের একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছি৷ বিশ্ববাজারে এলপিজির দামের ওপর ভিত্তি করে দেশীয় বাজারে দাম নির্ধারণ হয়৷ এখন বিশ্ববাজারে দাম কিছুটা কম বলেই বাজারে কিছুটা কম দামে এলপিজি বিক্রি হচ্ছে৷ আমি সকলকে আবারও অনুরোধ করবো আপনারা ধৈয্য ধরুন৷ আমরা অচিরেই বাসা বাড়িতে মিটার লাগিয়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের চেষ্টা করছি৷

কতদিনে এ সংকট সমাধান হবে এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ সংকট সমাধান হবে৷ এটা আমাদের অনেক আগের একটা পরিকল্পনা৷ আমাদের প্রায় ২০ লাখ মিটার বসাতে হবে৷ প্রায় ৫ থেকে ৭ বছর আগে জাইকা আমাদের এ প্রকল্পে ফান্ড দিয়েছিলো৷ এখন নতুন করে অর্থের সম্ভাবনা পাওয়ায় আমরা আবার কাজ শুরু করেছি৷

শীতকালেও লোডশেডিং কেন? এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এই মুহুর্তে গ্যাসের ডিমান্ড প্রায় ৩৮০০ এমএমসিএফডি৷ আমরা এখন সরবরাহ করতে পারি প্রায় ৩২০০ এমএমসিএফডি গ্যাস৷ এখানে আমাদের শিল্পকারখানা ও বিদ্যুৎ এর ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাচ্ছে৷ বেশিকিছুদিন আমাদের গ্যাস না থাকায় পাওয়ার প্লান্ট কিছুটা বন্ধ রাখিতে হয়েছে৷ এর কারনেই আমাদের কিছুটা সমস্যা হয়েছে৷ আশা করছি আজ-কালের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে৷##
আমিরুল ইসলাম।

সর্বশেষ নিউজ