এপ্রিলে আসছে তাপপ্রবাহ

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহ ধরে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় বয়ে যাচ্ছে দমকা বাতাস। কোথাও কোথাও হচ্ছে শিলাবৃষ্টিও। এতে আবহাওয়া কিছুটা শীতল।

কৃষিবিদরা বলছেন, এখন বোরো ফসল মাঠে। আমগাছে মুকুল থেকে গুঁটি হওয়া শুরু হয়েছে। এসবের জন্য এই বৃষ্টি ইতিবাচক।

এপ্রিলে আসছে তাপপ্রবাহ
মধ্যরাতে ঢাকায় শিলাবৃষ্টিসহ ব্যাপক ঝড়
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ে ঝড় হওয়াটা স্বাভাবিক। মাসজুড়ে মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হবে। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, এ সময়ে বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের কারণে। পশ্চিমা বাতাসের সঙ্গে থাকে শুকনো এবং ঠাণ্ডা হাওয়া। এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দক্ষিণের গরম হাওয়া মিলে মেঘের সৃষ্টি হয়। এতেই বৃষ্টি হয়।

তিনি বলেন, চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম। এপ্রিল মাসে হতে পারে তাপপ্রবাহ। আগামী মাসের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র হবে না।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সর্বশেষ নিউজ