সাতসকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ, অজিথ, কমল, বিজয়রা

আন্তর্জাতিক ডেক্স
spot_img
spot_img

ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত তামিলনাড়ুর চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। অভিনেতা ধানুশ চেন্নার টিটিকে রোড ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। কিলপাউকের চেন্নাই হাই স্কুলে ভোট দিয়েছেন বিজয় সেতুপতি। খবর ইন্ডিয়া টুডে।

এছাড়া অভিনেতা অজিথ কুমার, শিবকার্থিকেন, গৌতম কার্তিক, পরিচালক সুন্দর সি, ভেত্রি মারান এবং শসিকুমার এবং আরও কয়েকজন চলমান নির্বাচনে ইতিমধ্যে ভোট দিয়ে নিজেদের নাগরিক দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফা। সাত দফার এই নির্বাচনে আজ প্রথম দফায় ২১টি রাজ্য এবং‌ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোট দেওয়ার পর ধানুশ

নির্বাচন কমিশন ১ লাখ ৮৭ হাজার ভোটকেন্দ্র জুড়ে ১৮ লাখেরও বেশি ভোটকর্মী মোতায়েন করেছে। নির্বাচনের প্রথম ধাপে ১৬ কোটি ৬৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮ কোটি ৪০ লাখ পুরুষ, ৮ ​​কোটি ২৩ লাখ নারী এবং ১১ হাজার ৩৭১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

অভিনেতা বিজয় সেতুপতি।

এসব কেন্দ্রে ২০ থেকে ২৯ বছর বয়সী ৩ কোটি ৫১ লাখ তরুণ ভোটার ছাড়াও প্রথমবারের মতো ভোট দেবেন ৩৫ লাখ ৬৭ হাজার ভোটার।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ