মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে দামকুড়া থানার মুরারীপুরের কালুরডাং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দামকুড়ার জোতরা বন গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে সুইট (৩৫), লালমনিরহাটের মো. নজরুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম তাজুল (২০) ও দামকুড়ার নতুন কসবা গ্রামের খোকাজ্জল হোসেনের ছেলে আশিক ইকবাল (২০)।
দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, হতাহতরা দুটি মোটর সাইকেলে ছিল। দামকুড়া থানার মুরারীপুরের কালুরডাং মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

