ফের বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

গেল বন্যার রেশ না কাটতেই আবারও বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। ভারতের মেঘালয় সীমান্তের চাড়াগাও এলাকা দিয়ে হু হু করে ঢলের পানি ডুকছে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে। পানিতে তলিয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। এছাড়া যান চলাচলb বিচ্ছিন্ন রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৪৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭০ মিলিমিটার।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে বাড়ছে নদী ও হাওরের পানি। আগামী ৭২ ঘণ্টাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আরও বাড়তে পারে নদীর পানি।

(এইদিনএইসময়/বিজয়)

সর্বশেষ নিউজ