‘স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা’

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১ দফা দাবি উত্থাপিত হয়েছে। সেই সূত্র ধরে আজ (৪ জুলাই) রোববার সকালে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন ‘স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা।’

সকালে ফারুকী লিখেছেন, ‘আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, একসাথে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনো দিন আমাদের এ রকম বন্দীদশায় পড়তে না হয়। কেউ কেউ বলছেন, এই সংস্কার করবে কারা? আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করবো।’

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলো কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না। ওদিকে রিভার্স ব্রেইন ড্রেইন হ্যাশট্যাগও দেখছি। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্মও এই কাজে হাত লাগাতে চায়। অনেক তো হলো নৈরাজ্য। এবার সময় নতুন ভাবে দেশটা সাজানোর, একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির। বিপ্লব দীর্ঘজীবী হউক।’

সর্বশেষ নিউজ