বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে কারণে অকারণে লাখ লাখ বিএনপি নেতা কর্মী গ্রেফতার হয়ে জেল খেটেছেন। এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢোকানো হয়। সাধারণ মানুষও বাদ যায়নি হয়রানি থেকে।
৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ন্যায় বিচারের মাধ্যমে হয়রানির মাধ্যমে আটক ও শাস্তি পাওয়া নেতা কর্মী, সাধারণ মানুষ ও ছাত্র জনতা মুক্তি লাভ করেন।
সরকার পতনের আন্দোলন চলাকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
একটি ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নিয়েছিলেন।
তিনি চার বছরের সাজাপ্রাপ্ত একজন ব্যক্তির জামিনের দায়িত্ব দিয়ে ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে।
আজ জামিন হলে ওই ব্যক্তির স্ত্রী, ছেলে ও মেয়ে এসে আইনজীবীকে শুভেচ্ছা জানান।
এসময় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ড্যানিস ভাই ও ভিপি শাহজাহান ভাই উপস্থিত ছিলেন।
(এএ/ফারহানা সুমনা)

