জুলাই আন্দোলনের বিরোধিতা করে ব্যারিস্টার সুমন শুধু বলেছিলেন, আপনাদের জিজ্ঞাসা করতে চাই? আপনারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে চান, কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামায়াত-বিএনপির হাতে চলে গেছে! তাইলে আপনারা জামায়াতকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন, তারেককে ক্ষমতায় নিয়ে আসবেন?
এক দফার সমালোচনা করে সুমন বলেছিলেন, আজকে আপনারা একদফা চাচ্ছেন। আপনাদের একদফা কি? মনে করেন আপনাদের একদফা আমি মেনে নিলাম। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। কিন্তু আজ যারা একদফা দিচ্ছেন, কালকে তারা আরেকটি দফা দিয়ে বললেন, আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন। এ দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবেন না।
দুদিন পরে বলবে এ দেশে কোনো মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এদের একটার পর একটা দফা সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাব কোথায়?
শেষেরটা মোস্ট ইমপর্ট্যান্ট- “তাহলে আমরা যাব কোথায়” আমরা বলতে কাদের কথা বুঝিয়েছেন তিনি?
সুমন এখন যাবেন রিমান্ডে। তারপর জেলে। দীর্ঘ ১৫ বছর ধরে সামান্য মতের অনিল হলেই পাঠানো হতো সেখানে।
সবাই যখন বুঝছে, এই আন্দোলন নির্দিষ্ট কোন দলের না তখন তিনি সেখানে জামায়াত বিএনপির আন্দোলন খুঁজে হয়রান হন ব্যারিস্টার সুমন।
(এএ/ ফারহানা সুমনা)

