বায়ু দুষণের শীর্ষে বেইজিং, ঢাকায় অবস্থান কত?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বায়ু দূষণ হল বায়ুমণ্ডলে এমন সব পদার্থের উপস্থিতির কারণে হওয়া বায়ুর দূষণ যা মানুষ এবং অন্যান্য জীবের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিংবা জলবায়ু বা পদার্থের ক্ষতি করে।

বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে চীনের বেইজিং শহর। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৩তম।

শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা বেইজিং শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২৪০ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এই শহরের বায়ুর মানের স্কোর ২১২, অর্থাৎ এই শহরের বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

এ ছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ২০৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৬৩ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা।

রাজধানী ঢাকা রয়েছে ১৩ নম্বরে। এই শহরের দূষণ স্কোর ১১৯ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের জন্য ঢাকার বায়ু ক্ষতিকর অবস্থায় রয়েছে।

লক্ষ লক্ষ মানুষ তাদের বাসস্থানে জ্বালানী ব্যবহার করে অসুস্থ, আহত বা পুড়ে যায়। গৃহস্থালীর বায়ু দূষণ স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য মারাত্মক রোগের কারণ।

কয়লার মতো অপবিত্র জ্বালানি পোড়ানোস্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই ’ বিপদজনক হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়

সর্বশেষ নিউজ