লক্ষ্মীপুরের কমলনগরে সবুজ বনায়নে অগ্রণী ভুমিকা রাখছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংক পিএলসি হাজিরহাট উপশাখায় আয়োজনে তিনটি স্পটে ২শ’নারিকেল গাছের চারা লাগিয়ে দৃষ্টিনন্দনের আওতায় আনেন তারা। মঙ্গলবার সকালে পূবালী ব্যাংক পিএলসি উপকূলীয় অঞ্চলের বৃক্ষ রোপন কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহীন রানা, বন কর্মকর্তা কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, পূবালী ব্যাংক নোয়াখালী জোনের রিজিওনাল ম্যানেজার মাইনুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক আকবর হোসেন ও হাজিরহাট উপশাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন, কমলনগর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মুছা কালিমউল্যাহ প্রমুখ। পূবালী ব্যাংক হাজিরহাট উপশাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন বলেন, পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের তত্বাবধান এবং হাজিরহাট উপশাখার বাস্তনায়নে এ উপজেলায় চরকাদিরা গণকবরের পাশে, হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন সড়ক ও উপজেলার পিছনে আলী হোসাইন সড়কে আমরা উপকূলীয় অঞ্চলের বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় দু’শটি নারিকেল গাছের চারা রোপন করি। উপকূলীয় অঞ্চলকে সবুজ বেষ্টনীর আওতায় আনতে তাদের এ উদ্যোগ বলে তিনি আরো জানান।
মোশারেফ হাওলাদার
কমলনগর, লক্ষ্মীপুর।

