ফের যেন রাজপথে নামতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে এবং সামনে কোনও সংকট তৈরি হলে ফের যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের পঞ্চগড়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে হটাতে তরুণ প্রজন্ম ২০২৪ এর গণঅভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেটা যেন থাকে, সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারে, এক সঙ্গে লড়াই করতে পারে, সেজন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।

তিনি জানান, বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছেন তারা। স্কুল-কলেজের অসংখ্য সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো জানা এবং সম্ভব হলে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা। সারজিসরা মনে করেন, এগুলো তাদের দায়িত্ব।

সমন্বয়ক সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়তে সিস্টেমগুলো সংস্কার জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেক জেলা-উপজেলায় এভাবে যাবো এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করবো।

সর্বশেষ নিউজ