বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাতক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ সুপার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় তিন জন নিহত হয়েছেন। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

বিস্তারিত আসছে…

সর্বশেষ নিউজ