বোয়ালখালীতে কৃষকের মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি
spot_img
spot_img

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২৪-২৫ অর্থ বছরেের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় টমেটো ‘মিন্টু সুপার’ জাত প্রদর্শনীর উপর মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকায় দক্ষিণ বিলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোহাম্মদ ওমর ফারুক। উপ সহকারী কৃষিকর্মকর্তা সৌমিত্র দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, উপসহকারী কৃষি কর্মকর্তা লক্ষন কুমার কারন, মো.ইকবাল হোসেন. কৃষক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও কৃষক মো.সাজ্জাদ হোসেন।
এ সময় প্রধান অতিথি মো.ওমর ফারুখ বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে বহুমুখী সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। দেশকে খাদ্য শয়ন সম্পূর্ণ রাখতে হলে সরকার প্রদত্ত সুবিধাগুলো কাজে লাগিয়ে প্রতিটি কৃষক যেন আর্তসনির্ভর হয়।সে লক্ষ্য কাজ করতে আমরা সব সময় কৃষকদের পাশে আছি

সর্বশেষ নিউজ