স্বপ্ন দেখতেন তার তৈরি করা ড্রোন উড়বে দেশ-বিদেশের আকাশে। কিন্তু সেই স্বপ্ন আর পূরন হলো না। এক নিমিষেই পুলিশের গুলিতে শেষ হয়ে গেল তার সব আশা-আকাঙ্ক্ষা।
জাহিদুজ্জামান তানভীন ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ১৮ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার আজমপুরে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়েছিলেন।
ওই সময় পুলিশের গুলিতে শহীদ হন তানভীর। পুলিশের ছোরা গুলি তার গলা ভেদ করে বেরিয়ে যায়। বুকে ছিল অসংখ্য ছররার চিহ্ন।
তানভীন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটি বিশারা গ্রামের প্রকৌশলী শামসুজ্জামানের একমাত্র সন্তান।
উত্তরার আজমপুর কাঁচাবাজারের কাছ জামতলায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন তানভীন।
তার বাবা শামসুজ্জামান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মা বিলকিস জামান গৃহিণী। একমাত্র বোনও বিএসসি ইঞ্জিনিয়ার। তিনি যুক্তরাষ্ট্রে বাস করেন।
শহীদ তানভীন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২০২২ সালে স্নাতক শেষ করেন।পরে তিন বন্ধু মিলে ‘অ্যান্টস’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
প্রতিষ্ঠানটি জরিপের কাজ করার পাশাপাশি অনলাইনে ড্রোন বিক্রিও করতো। তানভীন এই প্রতিষ্ঠানের ‘চিফ টেকনিক্যাল অফিসার’ ছিলেন।
২০১৮ ও ২০১৯ সালে বুয়েট নেভাল ডিপার্টমেন্টের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বেস্ট শিফ ডিজাইন প্রতিযোগিতা এবং ২০২০ ও ২১ সালে আননেমড এরিয়াল প্রতিযোগিতায় জয়লাভ করে তানভীন ও তার দল।
এ ছাড়াও ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (এনএএসএ-নাসা) আয়োজিত ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় তানভীন ও তার গ্রুপ বিশ্বে দশম এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করে।
পরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী থাকাকালীন তানভীন বুয়েট আয়োজিত ‘মডেল শিপ প্রপালশান কম্পিটিশন’-এ অংশ নিয়ে পুরস্কার অর্জন করেন।
শুধু দেশেই নয় দেশের গণ্ডি পার হয়ে তিনি ও তার দল যুক্তরাজ্যভিত্তিক ইনস্টিটিউশন অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আয়োজিত ইউএএস এয়ারক্রাফট সিস্টেম কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে তার প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন। এ প্রতিযোগিতায় ছয়টি পুরস্কারের মধ্যে তিনটিই লাভ করেন তানভীন ও তার দল।
সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে শহীদ তানভীনের মা বিলকিস জামান বলেন, ‘আমার ছেলে বাইরে গেল সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে।
(এএ/ ফারহানা সুমনা)

