জামায়াতের কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেছেন ঢাবি ছাত্র শিবির সভাপতি সাদিক। তিনি আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন,এটিএম আজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এখনো কারাবন্দী! শেখ হাসিনার ফ্যাসিজম কায়েমের অন্যতম বাধা ছিলেন আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মঞ্চস্থ বিচার প্রক্রিয়ায় দণ্ড দেওয়া হয় দেশপ্রেমিক, ভারতীয় আগ্রাসনবিরোধী, দূরদর্শী এই নেতাকে!
আজ দেশ স্বাধীন, ফ্যাসিজমের ঠিকাদার উৎখাত হয়েছে কিন্তু আজহারুল ইসলামের মতো বিপ্লবীরা মুক্তি পায়নি। যে বিচার প্রক্রিয়ার কোনো বৈধতা নেই তার রায়ও স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যায়। আমরা অবিলম্বে বিনাশর্তে ভাইয়ের মুক্তি চাই।
আমাদের জুলাইয়ের অন্যতম দাবি হচ্ছে দেশে ইনসাফ কায়েম করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সকল মজলুমের ন্যায্য অধিকার প্রাপ্যতাই তা নিশ্চিত করবে।
আওয়ামী ফ্যাসিস্টরা সেইফ এক্সিট ও সুবিধাপ্রাপ্ত হলেও বিপ্লবীরা কেন কারাগারে! জুলাইয়ের প্রতি কোনো পরিহাস মানবো না

