শ্রমিক অধিকার পরিষদের ১ম কাউন্সিল ৭ই ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ১ম কাউন্সিলের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । তফসিল অনুযায়ী আগামী ৭ই ফেব্রুয়ারী কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ রবিবার সকাল বিকাল ৫ টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনা গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তফসিল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, বাংলাদেশ যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কার্যকরী সদস্য ওমর ফারুক মেন্ডেট।

নির্বাচন সূচি নিম্নরূপঃ
১. নির্বাচনী তফসিল ঘোষণা= ২৬ জানুয়ারি ২০২৫
২. ভোটার তালিকা প্রকাশ= ২৭ জানুয়ারি , ২০২৫
৩. মনোনয়নপত্র সংগ্রহ= ২৮ জানুয়ারি ৩১ জানুয়ারি ২০২৫ (রাত ১২ টা পর্যন্ত)
৪.চূড়ান্ত ভোটার তালিকা ১ ফেব্রুয়ারী
৫. মনোনয়নপত্র জমাদান= ১ -২ফেব্রুয়ারী , ২০২৫ (রাত ১২ টা পর্যন্ত)
৬. মনোনয়ন চূড়ান্তকরণ ও প্রকাশ= ৩ ফেব্রুয়ারী ২০২৫
৭. প্রার্থীতা প্রত্যাহার = ৪ ফেব্রুয়ারী , ২০২৫
৮. ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা= ৭ ফেব্রুয়ারী ২০২৫

সর্বশেষ নিউজ