জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আন্দোলনের সফলতার ফসল অনেকেই নিজের বলে দাবি করেছেন কিন্তু যারা মাঠে থেকে আন্দোলন করেছেন তারা এই একপেশে অধিকার আদায় মেনে নেননি। প্রকৃত আন্দোলনকারীরা সবাইকে এ সফলতার মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন সবসময়।
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা সারজিস আলম বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ মূলক একটা পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন এ অভ্যুত্থান সবার। সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি। আমরা সিদ্ধান্ত যারা নিতাম, তারা প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি। একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত ৫/৬ টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হইসে।
জুলাই আগস্টের আন্দোলনের মাঠে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রদের ছিলো অবাধ অংশগ্রহন, বিষয়টি নিয়ে খোলামেলাভাবেই প্রকাশ করতে গিয়ে সারজিস আলম বলেন, এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেয়া বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন, তেমনি অনেকগুলো গ্রুপ অব পিপলের অংশগ্রহণ ও পরামর্শের ও ফসল।
সারজিস আলমের মতে কেউই অনুল্লেখযোগ্য নন। আর, জনগণ তো ১৯-৩৩ জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি। তবে, তারা অবশ্যই পাবিলিক- প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা- স্কুল- কলেজের ছাত্রদেরকেই লেজিটিমেট নেতৃত্ব হিসাবে মানতেন।
সমগ্র জনতার মধ্যে আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে উল্লেখ করে সারজিস তার পোস্টে লিখেন, সবাইকে নিয়ে এগুতে হবে কিন্তু, Saboteur দের বাদ দিয়ে। Sabotage বা পেছন থেকে ছুরি মারা, অনার কোড না মানার অভ্যাস – এসব যেকোন বন্দোবস্তের জন্য হুমকিস্বরূপ। রাজনীতি মানে Gentlemen’s Agreement ও থাকবে না এটা যারা ভাবেন, তারা নিজেদের শুধরে নিন।
সারজিস আলম তার পোস্টের মাধ্যমে নিজের অবস্থান জনগণের সামনে আরও পরিষ্কারভাবে তুলে ধরেন তিনি বলেন আমার কোন কোন বক্তব্য হয়ত কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদী জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ- নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দু:খপ্রকাশ করছি।
কোনো কথা বিভাজনমুলক বা আঘাত দেয়া হলে সেকথাগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়ে দেন তিনি। এছাড়া পোস্টটিতে সারজিস আলম আরও বলেন ভারসাম্যপূর্ণ, বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জন্য জরুরি। আমরা জালিম বা মজলুম কোনটাই হতে চাই না।
গণ অভ্যুত্থানের পর দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে। নতুন ধরনের অগণিত শত্রুর কথা উল্লেখ করে পোস্টে তিনি বলেন আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর। মিত্র খুবই কম। একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশের জনগণকেই উপকৃত করবে।
রাজনৈতিক ও ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোর সহ অবস্থান ও ফ্যাসিবাদের মোকাবিলায় ঐক্য গড়তে করনিয় নিয়ে সারজিস আলম বলেন, গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। একটা হিস্টরিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল৷ এখনো আছে বটে। ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যেই রাজনৈতিক ভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্পেইস দেয়া যাবে না।

