পুরোনো চিন্তার ছায়া নতুন মুখে—নতুন দলগুলোর প্রতি ক্ষুব্ধ বাঁধন

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

অভিনেত্রী আজমেরী হক বাঁধন রাজনৈতিক বিষয়ে আবারও মুখ খুললেন। শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন রাজনৈতিক দলগুলো থেকেও আশানুরূপ কোনো ভিন্নতা দেখা যাচ্ছে না।

বাঁধন লেখেন, নতুন দলগুলো সেই পুরোনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, পরিবর্তন মানে শুধু একজনকে সরিয়ে আরেকজনকে বসানো নয়। প্রয়োজন নতুন চিন্তা, সততা আর সুদূরদর্শী নেতৃত্ব। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, নতুন দলগুলোর অনেকেই পুরোনো রাজনীতির কৌশলই অনুসরণ করছে।”

পোস্টের শেষে বাঁধন সমাজের প্রতি আহ্বান জানিয়ে লেখেন—

আমরা যদি সত্যিই পরিবর্তন চাই, তাহলে আমাদের ভাবনাতেই পরিবর্তন আনতে হবে। শুধু ক্ষমতা নয়, দেশ গড়াই হোক মূল লক্ষ্য।

এছাড়াও, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বাঁধন অভিনীত নতুন সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করছেন এক পুলিশ অফিসারের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার ও শতাব্দী ওয়াদুদ।

 

সর্বশেষ নিউজ