ইসরায়েলি হামলায় নিহত ইরানি রাষ্ট্রীয় টিভির তিন কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইসরায়েলি বাহিনীর চালানো এক হামলায় ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি—র তিনজন কর্মী প্রাণ হারিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

নিহতদের মধ্যে দুইজনের নাম প্রকাশ করেছে সংস্থাটি। তারা হলেন—নিমা রেজবপুর, যিনি বার্তা সম্পাদক ছিলেন, এবং মাসুমেহ আজিমি, যিনি সচিবালয় শাখায় কর্মরত ছিলেন।

এই হামলার ঘটনা ঘটে সোমবার (১৬ জুন) তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে। হামলার পরপরই প্রতিষ্ঠানটির সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা পরে পুনরায় চালু করা হয়।

হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছিলেন, “ইরানি প্রচারণা ও উসকানির মুখপাত্র ধ্বংসের পথে রয়েছে।” এই মন্তব্য এবং ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান—ইসরায়েল সংঘাত এখন আরও সরাসরি রূপ নিচ্ছে এবং মিডিয়া অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় এটি নতুন মাত্রা পেয়েছে।

সর্বশেষ নিউজ