যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৭ সেশনের জন্য সভাপতি পদে মনোয়ারুল ইসলাম (আজকাল) এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪) পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আবিদুর রহিম (ফ্রিল্যান্স), কোষাধ্যক্ষে রশীদ আহমদ (ইয়র্ক বাংলা) এবং প্রচার ও দফতর সম্পাদকে মোস্তাফিজুর রহমান (যুগান্তর) নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী(এনটিভি), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), কার্যকরী সদস্যে শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন ( ফ্রিল্যান্স ) ও শাহ আহমদ (আওয়াজ বিডি)। এবার ১১টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসের, নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র সাংবাদিক এবিএমসালেহ উদ্দীন ও কমিশনার হিসেবে চৌধুরী এম আলী কাজল দায়িত্ব পালন করেন ।
এদিকে প্রথম পর্বে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের উপস্থাপনায় এতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামীল আনছারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম।
সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ।
এসময় প্রেসক্লাবের সাবেক এবং বর্তমান দায়িত্বশীলরাসহ সাধারণ সদস্যরা বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন ।

