বনশ্রীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

রোববার রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী হাসান জানান, গতরাতে ওই নারী পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে আমরা কয়েকজন পথচারী ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।

হাসান আরও জানান, আমরা আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর পরিচয় জানতে পারিনি।ঘাতক পিকআপ ভ্যান ও এর চালক রামপুরা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ