সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে : সিইসি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মক ভোটিং (ভোট মহড়া) বা ভোট মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করব।

নাসির উদ্দিন জানান, নির্বাচনের পাশাপাশি এবার অতিরিক্ত হিসেবে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও জানান, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’-এর ভিত্তিতে। আইন অনুযায়ী, প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক সিদ্ধান্তে নির্ধারিত হয়েছে।

এখন থেকে এ নিয়ে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রচারণার দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

 

সর্বশেষ নিউজ