শুক্রবার (২৬ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে তিনি এ কথা জানান।
এরই মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনা শেষেই মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান তারেক রহমান। শুক্রবার বাদ-জুমা ঢাকার শেরে-বাংলা নগরে অবস্থিত বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
এরপর বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এসময় রাস্তার দুই ধারে নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে আসেন। তাতে বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পথ যেন লোকারণ্য হয়ে ওঠে।

