যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত

Published on

spot_img

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার আগে চ্যাটসওয়ার্থ এলাকার লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, হেলিকপ্টারটি দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর দুটি শিপিং কন্টেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

হেলিকপ্টারটি কার ছিল এবং এতে কতজন ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি সংবাদ সংগ্রহের হেলিকপ্টার ছিল। দুর্ঘটনার আগে এটি একটি বাস দুর্ঘটনার ঘটনাস্থলের কাছে উড়ছিল।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নয়। দুর্ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

 

সর্বশেষ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০...

পেরিম দ্বীপ দখলের পর হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...

আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ঘরের মাঠে তাকে...