এমপি গাজী নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এ জন্য জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠানো হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, মরিয়মের বাবা মাসুম বিল্লাহ রোববার রাতে মামলা করেছেন। সংসদ সদস্যকে গ্রেপ্তারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।

পুলিশ জানিয়েছে, গাজী নজরুলকে রিমান্ডে নেওয়ার বিষয়েও আলোচনা চলছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

ঘটনার পর মরিয়মের বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।

সর্বশেষ নিউজ