রাজনৈতিক বিষয়ে আগ্রহীদের জন্য ক্লাস ও প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেঘনা আলম। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২১ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে মেঘনা আলম লিখেছেন, ‘মেঘনা আলমের রাজনৈতিক ছাত্র-ছাত্রী হতে চান?’ এরপর জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অনলাইন ও অফলাইন কোর্স এবং ট্রেনিংয়ের কথা উল্লেখ করেন তিনি।
পোস্টে আগ্রহীদের পরিচয় ও ফোন নম্বর ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। যোগাযোগের জন্য একটি জিমেইল ঠিকানাও দেওয়া হয়েছে।
তবে কোর্সের মেয়াদ, ফি, ক্লাসের সময়সূচি বা প্রশিক্ষণের বিস্তারিত কাঠামো সম্পর্কে পোস্টে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
নিজের পেজে সরাসরি এমন বিজ্ঞাপন দেওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। অনেকে পোস্টটি নিয়ে মন্তব্যও করছেন।

