ইরান কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই নিজেদের পছন্দের লক্ষ্যবস্তুতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়।
গালিবাফ বলেন, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক কিংবা অন্য যেকোনো ধরনের চাপের মুখেও ইরান নতি স্বীকার করবে না। তাঁর দাবি, দেশটি যেকোনো হুমকির জবাব পূর্ণ শক্তিতে দিতে প্রস্তুত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও গালিবাফ একাধিকবার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। গত ২০ সেপ্টেম্বরও তিনি বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না।
এর আগে ৬ সেপ্টেম্বরও তিনি বলেন, ইরানের নিরাপত্তা বা স্বার্থে যেকোনো হামলার জবাব আরও দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

