প্রাইম ব্যাংকের সিনিয়র ম্যানেজার আবদুর রাজ্জাকের স্মরণে আলোচনা ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রাইম ব্যাংকের সদ্য প্রয়াত সিনিয়র ম্যানেজার আবদুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ের মেরিনা ইয়াসমিন চৌধুরী মিলনায়তনে ব্যাংক কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্মরণসভায় বক্তারা আবদুর রাজ্জাকের কর্মময় জীবন, ব্যক্তিত্ব ও সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তাদের আলোচনায় তাঁর সরলতা ও সদালাপী স্বভাব বিশেষভাবে উঠে আসে।

প্রধান বক্তা প্রাইম ব্যাংকের এসইভিপি আবুল কাসেম বলেন, আবদুর রাজ্জাক একজন মেধাবী ব্যাংকার ছিলেন। তাঁর মধ্যে ভালো করার অনেক সম্ভাবনা ছিল। তবে দীর্ঘদিনের অসুস্থতা তাঁর কর্মজীবনে বাধা হয়ে দাঁড়ায়।

আবদুর রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মী কবি লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল বলেন, আবদুর রাজ্জাক ছিলেন সরলতার মূর্ত প্রতীক। তাঁর লেখা কবিতাতেও এই সরলতার প্রতিফলন পাওয়া যায়।

দিদার মাওলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা শরীফ শামীম ও কিবরিয়া আহমেদ।

পরে আবদুর রাজ্জাকের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ব্যাংকের লিগ্যাল ডিভিশনের কর্মকর্তা মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডিএমডি সাজ্জাদ হায়দার চৌধুরী, তাওহীদা ছোটন, সোলায়মান সরকার সুমন, মাসুদ সিদ্দিকী, সাদিয়া ফারিন সেতু, জাহাঙ্গীর আলম, হাফিজার রহমান, তানভির আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, হিফজুর রহমান খালেদ, মো. সাফায়েত, কায়সার আলম, শুভ বড়ুয়া, পলাশ কুমার সাহা, বিশ্বজিৎ সাহা, মোক্তার হোসেনসহ ব্যাংকের বিপুলসংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ