চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রোববার (৪ অক্টোবর) র‍্যাব-১-এর একটি টিম তাঁকে গ্রেপ্তার করার পর খিলক্ষেত থানায় সোপর্দ করে।

পুলিশ জানায়, চাঁদাবাজির তালিকাভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অভিযোগ ছিল। খিলক্ষেত থানা পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ নিউজ