রাজধানীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ একাধিক দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শত শত চালক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুপুরের দিকে প্রেসক্লাবের উভয় পাশের সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের এই আন্দোলনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। অটোরিকশা চলাচল বন্ধ থাকায় অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। এই সুযোগে সিএনজি, প্যাডেলচালিত রিকশা ও মোটরবাইক চালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। চালকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

সর্বশেষ নিউজ