১৯৬০ সালে ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছিল যে ২০২৬ সালের ১৩ নভেম্বর অতিরিক্ত জনসংখ্যার চাপে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক হাইঞ্জ ফন ফোরস্টার এবং তাঁর দুই সহযোগী ২ হাজার বছরের জনমিতি বিশ্লেষণ করে এই ভবিষ্যদ্বাণীটি করেছিলেন। তাদের মতে, জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া জনসংখ্যা ২১ শতকের মাঝামাঝি অসীম পর্যায় পৌঁছাবে এবং তাতেই বিপর্যয় ঘটবে।
তবে সাম্প্রতিক বিশ্লেষণে এই দাবিকে ভুল ও ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান ম্যাকইচার্ন তুলে ধরেছেন যে, গবেষণাপত্রটিতে বৈশ্বিক জন্মহার যেভাবে বৃদ্ধি পাওয়ার হিসাব করা হয়েছিল, বাস্তবে জন্মহার তার অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ফলে ১৯৯৩ সাল থেকেই এই সমীকরণটি ভুল প্রমাণিত হতে শুরু করে এবং ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন।

