৩২ বছরের বন্ধুত্ব অটুট, ৯ লাখ টাকার বাড়ি বানিয়ে পাশে দাঁড়ালেন সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

উপজেলার গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের সহপাঠীরা ৩২ বছরের পুরোনো বন্ধুত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অর্থনৈতিক কষ্টে জর্জরিত বন্ধু আব্বাস আহমেদের ভাঙাচোরা ঘরের কথা জানতে পেরে দেশে ও বিদেশে অবস্থানরত সহপাঠীরা মিলে প্রায় ৯ লাখ টাকা সংগ্রহ করেন।

সেই অর্থে পুরোনো জরাজীর্ণ ঘরটি ভেঙে আব্বাস আহমেদ ও তাঁর পরিবারের জন্য একটি নতুন পাকা ঘর তৈরি করে দেওয়া হয়। সম্প্রতি এক মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটি হস্তান্তর করেন তাঁর বন্ধুরা। বন্ধুর প্রতি এমন সহমর্মিতা ও দায়িত্ববোধ এলাকায় প্রশংসিত হয়েছে।

সর্বশেষ নিউজ