জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ার লালন শাহের মাজারে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, মাজার থেকে বের হওয়ার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনকে অবহিত না করে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে গিয়েছিলেন। ঘটনা জানামাত্রই পুলিশ উপস্থিত হয়ে নিরাপত্তা দেয়, তবে তিনি পুলিশের উপস্থিতি সত্ত্বেও দ্রুত স্থান ত্যাগ করায় বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ খাঁন।

