ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই কমিটিতে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যেই এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সর্বশেষ নিউজ