গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন, বাড়ছে বেতন-ভাতা: যুক্ত হলো মোবাইল সুবিধাসহ নারী সদস্য নিয়োগের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়োজিত গ্রাম পুলিশের পদবি পরিবর্তনসহ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বড় পরিসরে বৃদ্ধি করেছে সরকার। বহুল পরিচিত ‘মহল্লাদার’ পদটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গ্রাম পুলিশ’ এবং ‘দফাদার’ পদকে পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ প্রধান’ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশোধিত বিধিমালার আলোকে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল মহাসমাবেশে এসব নতুন সুবিধা ও সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

গ্রাম পুলিশের প্রধান দায়িত্ব ও কাজ:

  • আইনশৃঙ্খলা রক্ষা ও টহল: ইউনিয়নের অপরাধ দমনে দিনে-রাতে পাহারা দেওয়া এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা।

  • তথ্য সরবরাহ ও থানা-পুলিশকে সহায়তা: এলাকার চুরি, ডাকাতি, হত্যা, সামাজিক বিরোধ বা নাশকতার আশঙ্কার তথ্য দ্রুত নিকটস্থ থানার ওসি ও ইউনিয়ন পরিষদকে অবহিত করা। থানায় আসা-যাওয়ার মাধ্যমে পুলিশকে অপরাধী গ্রেফতারে সাহায্য করা।

  • তথ্য সংরক্ষণ ও রাজস্ব আদায়: জন্ম-মৃত্যুর তথ্য সংরক্ষণ, মহামারি বা ফসলের ক্ষতি হলে তথ্য দেওয়া এবং ভূমি উন্নয়ন কর ও সরকারি ফি আদায়ে রাজস্ব কর্মচারীদের সহায়তা করা।

  • পরিষদ ও আদালতের নির্দেশ পালন: গ্রাম আদালতের বিচারে সহায়তা এবং আদালতের পরোয়ানা জারিতে কাজ করা।

নতুন বেতন ও সুযোগ-সুবিধার রূপরেখা:

  • মাসিক বেতন: ‘গ্রাম পুলিশ’ (সাবেক মহল্লাদার)-দের বেতন ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,৫০০ টাকা এবং ‘গ্রাম পুলিশ প্রধান’ (সাবেক দফাদার)-দের বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১১,০০০ টাকা করা হয়েছে।

  • অবসরকালীন আনুতোষিক: অবসরকালীন ভাতা বাড়িয়ে গ্রাম পুলিশ সদস্যদের জন্য ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের জন্য ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • যাতায়াত ও নতুন ভাতা: থানায় হাজিরার জন্য যাতায়াত ভাতা বাড়িয়ে গ্রাম পুলিশ সদস্যদের ৫০০ টাকা ও প্রধানদের ৬০০ টাকা করা হয়েছে। এছাড়া সব সদস্যের জন্য নতুন করে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা যুক্ত করা হয়েছে।

পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাঁদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি কার্যকর করার কথা জানানো হয়েছে। নতুন এই বর্ধিত সুবিধা ও পরিবর্তনসমূহ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ নিউজ