সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও কমিটির সদস্য তারেক রহমান।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের মেয়াদ, বিল পাস ও অন্যান্য সংসদীয় কার্যপ্রণালী সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, সিনিয়র রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সর্বশেষ নিউজ