হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, সত্যতা নিয়ে ঢাকার সংশয়

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। তবে ই-মেইলটি শেখ হাসিনার সরাসরি অনুমোদন বা সম্মতি নিয়ে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি ঢাকা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে কূটনৈতিক সূত্রের বরা୍তে যুগান্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে আইনজীবী নিজেকে শেখ হাসিনার প্রতিনিধি দাবি করে তাঁর পুরনো পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ার প্রেক্ষাপটে নতুন নথি ইস্যু করার অনুরোধ জানিয়েছেন। তবে আবেদনপত্রের সঙ্গে শেখ হাসিনার কোনো স্বাক্ষর বা অনুমোদনের কপি সংযুক্ত না থাকায় এর আইনি বৈধতা ও সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

দিল্লি হাইকমিশন থেকে বিষয়টি অবহতি পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী করণীয় নির্ধারণে কাজ শুরু করেছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শিগগিরই আনুষ্ঠানিক ব্রিফিং করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের খবর।

সর্বশেষ নিউজ