খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ, ক্ষতি সামাল দেওয়ার মূলধনও নেই ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণই আদায় হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ‘নলেজ হাব ইনস্টিটিউট’। পাশাপাশি খেলাপি ঋণের বিপরীতে ক্ষতি সামাল দেওয়ার মতো মূলধনও নেই ব্যাংকগুলোর; ফলে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি—এই দ্বিমুখী সংকটে চাপে পড়েছে ব্যাংক খাত।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর শ্যামলীতে ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনের উল্লেখযোগ্য দিকসমূহ:

  • মূলধন ও প্রভিশন ঘাটতি: ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ব্যাংকগুলোর ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

  • ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের হার: পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৫৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে (আমানত কমেছে ১.৭% এবং ঋণ-আমানত অনুপাত ১২৭.৭%)। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৪৩ দশমিক ২ শতাংশ, বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ ঋণ খেলাপি হয়ে পড়েছে।

  • অনিয়ম ও ইচ্ছাকৃত খেলাপি: নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব জানান, এই বিপুল খেলাপি ঋণের ১০ শতাংশেরও কম প্রকৃত ব্যবসায়িক ঝুঁকির কারণে হয়েছে; বাকি বড় অংশের পেছনে রয়েছে পরিচালনগত অনিয়ম, অপরাধ ও ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা। আর এর দায় বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, নির্দোষ ব্যাংক কর্মকর্তা এবং ভালো ব্যবসায়ীদের।

সর্বশেষ নিউজ