মাটি ও মানুষের কথা বলে, মানুষের জীবন বোধ নিয়ে বিশ্লেষণ করে আলোচনায় আসা চিত্ত মিডিয়ার জুয়েল রানা ও তাঁর স্ত্রী খুব অসুস্থ। তিনি লাইভে এসেও বিষয়টি জানিয়েছেন।
জুয়েল রানা ও তাঁর স্ত্রী বলছিলেন, আমরা সবাই হয়তো ভাবছি জুয়েল হুট করে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু না জুয়েল রানার এই অসুস্থতা অনেক বছর ধরে বয়ে বেড়াচ্ছেন। এই অসুস্থতা জেনেটিক্যালি পাওয়া। কিন্তু কখনো কাউকে বুঝতে দেননি তিনি। জুয়েলরানা যখন চিত্ত মিডিয়ার জুয়েল রানা হয়নি তখন থেকেই। তাদের বাসররাতটাও স্বাভাবিক বাসররাতের মতো হয়নি আর ৫ টা মানুষের মতো। এত য”ন্ত্র”না পেয়েছে,ন এখনো পান।
তাদের ৮ বছর পূর্ণ হতে যাচ্ছে বিবাহিত জীবনের। কিন্তু এই দিনগুলা তাদের সম্পূর্ণ ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাঁর স্ত্রীর অনেক কষ্ট লাগে যখন জুয়েল রানার কষ্টগুলো চোখের সামনে দেখেন। ভালো কোন ডাক্তারের খোঁজ পেলে এভাবে সেখানে নিয়ে যান জুয়েলকে। তার স্ত্রীর ক্যা/ ন্সা/ র আড়াই বছর ধরে। তার আরো অনেক অনেক আগ থেকেই জুয়েল রানা অসুস্থ। তার এই অসুস্থতার কথা জেনেও তিনি তাকে বিয়ে করেছিলেন। ভাবি অসুস্থ হওয়ার পর থেকে জুয়েল রানা অনেক ভয় পান যে তার স্ত্রীর যদি কিছু হয়ে যায়,তাহলে আমার কি হবে। স্ত্রী নিজে ক্যা/ ন্সা/ রের রোগী হয়েও জুয়েল রানাকে সাহস যোগান।
জুয়েল রানা অনেক আগ থেকে অসুস্থ থাকলেও কাউকে জানতে বুঝতে দেননি। কারণ জুয়েলের স্ত্রী তাকে বলেছিলেন তুমি তোমার মতো করে এগিয়ে যাও, অসুস্থতার কথাটা কাউকে জানিওনা। মানুষের সিমপ্যাথি দরকার নাই। অসুস্থতাকে পুঁজি করো না। তুমি অসুস্থ এটা তো তুমি জানো, আল্লাহ জানেন। নিজে ঠিক থাকো আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন।
এতোগুলো বছর ধরে কেউ জানতে পারেনি জুয়েল রানা অসুস্থ। সম্প্রতি একটা প্রোগ্রামে যাওয়ার জন্য জুয়েল রানার দেরি হয়, তখন তিনি সেখানে বলেছিলেন, ভাই আমার দেরি হয়েছে
কারণ আমার অনেকগুলো মেডিসিন কন্টিনিউ করতে হয়। আমাকে একটু সময় দিতে হবে।আমি তো সুস্থ মানুষ না।আমি একটু অসুস্থ। তখন সব জায়গায় জানাজানি হয়, জুয়েল রানার অসুস্থতার কথা।
এইদিন এইসময় এর পক্ষ থেকে জুয়েল রানা দম্পতির জন্য দোয়া কামনা।

