জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করার পায়তারা চলছে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য কামরুজ্জামান বাচ্চুকে। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের অনুমোদন হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) কামরুজ্জামান বাচ্চু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন ফেসবুক পোস্ট প্রকাশ হওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে এলাকায় বিভিন্ন কানাঘুষাও শুরু চলছে।

কামরুজ্জামান বাচ্চু ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং চরবানিপাকুরিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ২নং যুগ্ম আহ্বায়ক ও চরবানিপাকুরিয়া ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছে।
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর থেকে তিনি নিজেকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে দাবি করেন।

