আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, ফিরবেন মেসি?

spot_img
spot_img

২০২৬ বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা। এরপর ৩ ও ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শিগগিরই ম্যাচগুলোর প্রতিপক্ষ, তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। তবে এর আগে ফিফার অনুমোদন প্রয়োজন। ম্যাচগুলো ‘ক্লাস এ’ আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে কি না, সেটিও ফিফার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ক্লাস এ স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে নিষেধাজ্ঞা কাটাতে পারবেন। ম্যাচের ফল ফিফা র‍্যাঙ্কিংয়েও প্রভাব ফেলবে।

তবে এসব ম্যাচ ঘিরে সবচেয়ে বড় আলোচনা লিওনেল মেসিকে নিয়ে। গত মাসের শেষদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আর্জেন্টাইন মহাতারকা জাতীয় দলের জার্সিতে আর ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে কোনো ম্যাচে মেসির বিদায়ী উপস্থিতি ঘটে কি না, সেটিই এখন আর্জেন্টিনা সমর্থকদের সবচেয়ে বড় অপেক্ষা।

সর্বশেষ নিউজ