কোটবাড়ি থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে

Published on

spot_img

গন্ধমতি এলাকায় শেষ লোকেশন, সন্ধানে পুলিশের তৎপরতাকুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল।

পরিবার জানায়, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। ফোনের লোকেশন ট্র্যাক করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা যায়। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি।

সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অপ্রতিম অটোরিকশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে যায়। সেখানে এক ছেলের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলে। সিসি ক্যামেরার ফুটেজে ওই ছেলেকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশের দুটি টিম কাজ করছে।

অপ্রতিমের সন্ধান পেলে বাবা শাহরিয়ার (০১৭১৯-৬২৫৬৯০) অথবা মা ড. নাহিদা বেগমের (০১৭১৯-৯০০৭৬৯) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবার।

সর্বশেষ

রিয়াজ কোথায়? দেশত্যাগের খবর ঘিরে রহস্যদীর্ঘ অনুপস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র যাত্রার খবর, মেলেনি নিশ্চিত তথ্য

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের দেশত্যাগ নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে...

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমছে মামলার চাপ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে।...

স্বর্ণের দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে...

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...