সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, ভিডিও বার্তায় আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে ক্যান্টনমেন্ট থানাধীন নিউগ্রিনি প্রপার্টিজে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিও ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে দেখা যায় এবং কর্মচারীদের কান্নাকাটি করতে দেখা যায়। ভিডিওতে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটি যেন এখন বাংলাদেশের একটি সাধারণ চিত্রে পরিণত হয়েছে।

পরবর্তীতে তিনি স্পষ্ট করেন, ভবনের জমির মালিকের সঙ্গে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্ত্রাসী দল হামলা চালায়। প্রপার্টি ড্যামেজ করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা চড়াও হলেও সাধারণ নাগরিক হিসেবে তার নির্মিত স্টুডিওটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

তবে এতে ভেঙে না পড়ে আগের চেয়েও বড় পরিসরে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য সংগ্রহের চেষ্টা চলছে।

সর্বশেষ নিউজ