ছাত্র সমন্বয়ক সারজিস আলম বলেছেন,উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না,
উগ্রপন্থীতা দেখে হবে। আজ রাতে তার ভেরিফায়েড পেজবুক পেজে পোস্ট দিয়ে তিনি চট্টগ্রামে আইনজীবী হত্যার বিষয়ে প্রতিক্রিয়া জানান।
সারজিস আলম বলেন, “ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ৷
যেই জড়িত থাকুক না কেন, খুনের সর্বোচ্চ শাস্তি চাই ৷ ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় ৷ বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে ৷”
(এএ/জে)

