বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র বক্তব্য ও ঘোষণা রাজনীতিতে নানা আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক এবং দলটির শ্লোগান ইনকিলাব জিন্দাবাদ- এগুলো বলে দলটি কী বলতে চেয়েছে কিংবা ভবিষ্যতে কি করতে চাইছে তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
জুলাই গণ–অভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্য দেশে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা।
গত শুক্রবার নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
সেকেন্ড রিপাবলিক ধারণাটি মূূলত তৈরি হয়েছে ফরাসি বিপ্লব থেকে। এর মাধ্যমে বোঝানো হয় যে, কোন দেশে আগের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসনকাঠামো বা ব্যবস্থাপনা স্থাপন করা। বিপ্লব বা অভ্যুত্থানসহ নানাভাবে এরকম পরিবর্তন আসতে পারে।
উদাহরণ হিসেবে ইউরোপের দেশ ফ্রান্সের প্রসঙ্গ উল্লেখ করা যায়। এটি একসময় রাজতন্ত্রের অধীন ছিল। ১৭৮৯ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে। এর মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে। তবে বিপ্লব চলার মধ্যেই ১৭৯২ সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়।
বাংলাদেশের প্রেক্ষিতে ‘সেকেন্ড রিপাবলিক’ বলতে জাতীয় নাগরিক পার্টি আসলে কী বোঝাতে চাইছে, এ বিষয়ে কথা হয় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঙ্গে তিনি জানান, এ ভূখণ্ডের মানুষের সব লড়াই একীভূত করে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠন—‘সেকেন্ড রিপাবলিক’ বলতে এটিই বোঝাচ্ছেন তাঁরা। অর্থাৎ সেকেন্ড রিপাবলিকে সংবিধান ও রাষ্ট্র পুর্নগঠনের বিষয়টি স্পষ্ট।
আরিফুল ইসলাম বলেন, ‘প্রথম রিপাবলিক হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে, সেই সংবিধানে কিছু কাঠামোগত ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ ও ফ্যাসিবাদী হয়ে ওঠা এবং এই কাঠামো বারবার সংশোধন করার কথা উল্লেখ করেছেন।
সার্বিকভাবে নতুন রেভ্যুলেশন এ বলতে কোনো দেশে পূর্ববর্তী শাসনব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসনকাঠামো গ্রহণ করাকে বোঝায়।
আরিফুল ইসলাম এর মতে, বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতেই স্বৈরাচার তৈরির সুযোগ আছে। রাষ্ট্রের মতো অনেক দলেও তাই সর্বময় ক্ষমতা একজনের হাতে চলে যাচ্ছে।
তিনি বলেন গত পনের বছরে যেসব আন্দোলন গড়ে উঠেছে তা কিন্তু তরুণরা করেছে। ফলে বিদ্যমান রাজনৈতিক সিস্টেম ভাঙ্গা এবং তরুণদের প্রত্যাশা পূরণের বার্তাই আমরা দিয়েছি।
গত ১৫ বছরে রিতীমত গেড়ে বসা ফ্যাসিবাদের কথা উল্লেখ করে এই তরুণ নেতা বলেন, ‘এই ফ্যাসিবাদকে সরাতে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে সংবিধানের কাঠামোটা এমনভাবে তৈরি করা প্রয়োজন, যাতে কোনো দল ভবিষ্যতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে স্বাধীন ও শক্তিশালী করতে হবে, যাতে নাগরিকেরা শক্তিশালী হয়ে উঠতে পারেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের রক্ষক হয়।
এই পরিবর্তনগুলো করতে হলে সংবিধানে খুব র্যাডিকেল পরিবর্তন প্রয়োজন। এটিকেই আমরা “সেকেন্ড রিপাবলিক” বলছি।’
শুক্রবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় দলটির আহবায়ক নাহিদ ইসলামের বক্তৃতায় বার বার উঠে এসেছে একটি ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার বিষয়।
২০২৪ সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেছেন, “একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে।”
“সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য,” বলেছেন মি. ইসলাম।
আরিফুল ইসলাম এর মতে,রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে স্বাধীন ও শক্তিশালী করতে হবে, যাতে নাগরিকেরা শক্তিশালী হয়ে উঠতে পারেন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের রক্ষক হয়। এই পরিবর্তনগুলো করতে হলে সংবিধানে খুব র্যাডিকেল পরিবর্তন প্রয়োজন। এটিকেই আমরা ‘সেকেন্ড রিপাবলিক’ বলছি।সেকেন্ড রিপাবলিক নিয়ে এভাবেই একটা স্বচ্ছ ধারণা দেন আরিফুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হয় সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কি না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা সংবিধান বাতিল চেয়েছিলাম। কিন্তু এ বিষয়ে ঐকমত্য হয়নি। কিন্তু সেকেন্ড রিপাবলিক করা হলে এর ওপর ভিত্তি করে সংবিধানের বড় পরিবর্তন করা সম্ভব।’
আরিফুল ইসলাম আরও বলেন, ‘এখন তো সংবিধানের মূল ভিত্তি রেখে সংশোধন হয়। কিন্তু সেকেন্ড রিপাবলিক হলে রিপাবলিকটাই হবে মূল ভিত্তি। সেটার ওপর ভিত্তি করে সংবিধান পুনর্লিখনও হতে পারে অথবা কাটাছেঁড়াও হতে পারে। জুলাই ঘোষণাপত্রের জন্য তো আমরা সরকারের কাছে একটা প্রস্তাবনা দিয়েছি। যদিও সরকার এখনো জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি। এটা নিয়ে এখনো কাজ চলছে।
জুলাই গণ–অভ্যুত্থানের পর গত বছরের ২২ অক্টোবর ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণা প্রথম আলোচনায় এনেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
সেদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগকে নিষিদ্ধ করা ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ‘বিপ্লবী ছাত্র–জনতার গণজমায়েত’ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছিল।
সেটিরই একটি ছিল ‘জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ২০২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে নতুন করে প্রক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা এবং এর ভিত্তিতে দেশে বিদ্যমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতের ভিত্তিতে দেশ পরিচালনা করা’।
এখন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম সেকেন্ড রিপাবলিক এর বিষয়ে স্পষ্ট করেই বললেন, ‘একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের
প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য।’
‘সেকেন্ড রিপাবলিক’ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ বদরুল হাসান বলেন, ফ্রান্সসহ যেসব সমাজে এ ধরনের পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনগুলো হয়েছে কোনো না কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটে।
বাংলাদেশেও একটা পরিবর্তন ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, তাদের নিশ্চয়ই একটা দৃষ্টিভঙ্গি বা চিন্তা আছে। সময়ই বলে দেবে এ ক্ষেত্রে তাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা আসলে কী বা সেটা দেশের জন্য কী বয়ে আনবে

