মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

সোমবার (৩ মার্চ) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।

তিনি লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘তার (আবরার ফাহাদের) আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’

সবশেষে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেছেন, ‘জাতি তোমাকে ভুলবে না, আবরার।’

 

সর্বশেষ নিউজ