ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় লাশ হলেন সৌদি প্রবাসী

ফরহাদ খান, নড়াইল
spot_img
spot_img
প্রতিপক্ষের হামলায় নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ  ঘটনা ঘটে। নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে। সৌদিআরব থেকে সম্প্রতি বাড়িতে আসেন আকরাম। ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে  চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিত ভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ নিউজ