হান্নান মাসুদের ওপর হামলার ঘটনায় বিএনপিকে যে বার্তা দিলেন সারজিস আলম

ফারহানা সুমনা
spot_img
spot_img

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে। হান্নান মাসউদের অভিযোগ, স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনিসহ এনসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এদিকে হান্নান মাসউদের উপর হামলার অভিযোগে আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন।

তিনি এই আক্রমনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন,গতকাল আমার সহযোদ্ধা Abdul Hannan Masud এর উপরে বিএনপি’র কিছু নেতা কর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপি’র লজ্জিত হওয়া উচিত। বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে।

সারজিস আলম গত জুলাই আগস্টের আন্দোলনে মাসুদ হান্নান এর আপোষহীন অবস্থান এর কথা উল্লেখ করে বলেন, হান্নান মাসুদের মত কিছু অকুতোভয়, আপোষহীন, সাহসী তরুণদের হাত ধরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।

মূলত বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্ত  থাকা প্রথম সারির সমন্বয়কদের প্রতি কৃতজ্ঞতা কেমন থাকা উচিৎ সে বিষয়ে সারজিস সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।তিনি  বলেন, এই কৃতজ্ঞতাবোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত।

এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক।

সারজিস আলম তার পোস্টে উপদেশ দেন, শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কি কি অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপি’র পক্ষ থেকে তাদের সারা দেশের নেতা কর্মীদের কাছে যাওয়া উচিত।

পাশাপাশি এই ১৬ বছরে আওয়ামী লীগ কি কি অন্যায়-অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপি’র পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে।

সারজিস তার পোস্টে মানুষকে অতীতের কথা স্মরণ করিয়ে বলেন, আজকে থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে একসময় ১৫ বছর লাগতো সেটা হতে এখন ৫ বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়। তাই বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে আর একটু সিরিয়াসলি নিবেন।

অভ্যুত্থানের অন্যতম কারিগর, সহযাত্রী আব্দুল  হান্নান  মাসউদের উপরে সন্ত্রাসী  হামলা যারা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচাররের আওতায় আনার দাবি জানান।সারজিস আলম তার দেয়া পোস্টে।

সর্বশেষ নিউজ