ঈদে গ্রামের অভিজ্ঞতা শেয়ার করে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানালেন,ছাত্রীদের উপবৃত্তির টাকা মেরে দেন শিক্ষকরা

ফারহানা সুমনা
spot_img
spot_img

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার এবারের ঈদ উদযাপন করেছেন গ্রামের বাড়ি। সেখানে অবস্থানকালে তিনি এমন কিছু তথ্য জানতে পারেন, যা রীতিমতো ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের প্রতারণা।

তিনি তার ফেসবুক পোস্টে বলেন, “তিন দিন গ্রামে ছিলাম। অনেকেই অনেক সমস্যার কথা শেয়ার করেছেন। এর মধ্যে একটা সমস্যার কথা শুনে রীতিমতো স্তম্ভিত। সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ সরল মানুষ এই বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছে কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিবাবকের বদলে তারা নিজের ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে এই টাকাটা মেরে দিচ্ছেন।”

তিনি আরো জানান, আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এধরণের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি করেছেন, ছাত্রীরা সেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এই টাকা দান করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি। আপনারা যারা এখনো গ্রামে আছেন আপনার পাশের স্কুলের খবর নিন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। কোনো অপকর্মের হদিস পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এই দুর্নীতি বন্ধ করতে আপনিও ভুমিকা রাখুন

সর্বশেষ নিউজ