বোয়ালখালীতে চোলাই মদ, গাঁজা ও টাকাসহ চারজন গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি
spot_img
spot_img

চট্টগ্রামের বোয়ালখালীতে চোলাই মদ, গাঁজা ও নগদ অর্থসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে বোয়ালখালী সেনাক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার পূর্ব গোমদণ্ডীর মৃত নূর মোহাম্মদের ছেলে মো. শাহজাহান (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে শেখ আহমদ (৫১), মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২), এবং মৃত নুরুল হকের ছেলে খোরশেদ আলম (৪২)।

তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, ৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৪৬ হাজার ৯০৭ টাকা জব্দ করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

সর্বশেষ নিউজ